[ দেশজুড়ে ]
কৃষি জমির টপসয়েল বিক্রি, জরিমানা অর্ধলাখ টাকা
ছবি: ডেইলি বাংলাদেশ
কৃষি জমি থেকে টপসয়েল বিক্রি করার অভিযোগে মামুনুর রশিদ নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের কেরোনিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারবীন।
মেহরাজ শারবীন জানান, মামুনুর রশিদ অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি বিক্রি করছিলেন। খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামুনুর রশিদকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
.png)
তিনি আরো জানান, কৃষি জমির মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জরিমানা
লিংক সফলভাবে কপি হয়েছে!