অভিযান পরিচালনা করেন রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন এএসআই ওয়াহিদুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সেলিম উদ্দিন ও জেলা চেম্বার্স অব কমার্স ইন্ডাস্ট্রি।
রাজবাড়ী শহরের বড় বাজারে দুপুর দুইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, ফার্মেসি, মিষ্টির দোকান এবং ওষুধপণ্য সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
.png)
তদারকি কার্যক্রম পরিচালনাকালে নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রয়রোধ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ রোধসহ, মেয়াদোত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করাসহ নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ করার অপরাধে রাজবাড়ী শহরের বড় বাজারের আলাউদ্দিন স্টোরকে পাঁচ হাজার টাকা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে হাদী স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। দুটি প্রতিষ্ঠাকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া সরকারি বিধিবিধান মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।