ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১০, ৩০ জানুয়ারি ২০২৪
রাজবাড়ীতে ইয়াবাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে মো. আরিফ মন্ডল (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আরিফ মন্ডলের বাড়ি গোয়ালন্দ থানার দৌলতদিয়া ইউনিয়নের ওমর আলী মোল্লা পাড়া গ্রামে। তার পিতার নাম মো. হাবি মন্ডল।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দৌলতদিয়া বাস টার্মিনাল সংলগ্ন মাছবাজার এলাকা হতে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার দেহ তল্লাশি করে ১শ’ ইয়াবা, একটি মোবাইল ও নগদ দুই হাজার টাকা উদ্ধার করা হয়।

Advertisement

তিনি আরো জানান, গ্রেফতারকৃত ব্যক্তির নামে আদালতে একটি হত্যা মামলা ও মাদক মামলা বিচারাধীন রয়েছে। তার নামে গোয়ালন্দ ঘাট থানায় মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!