ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে ভোক্তা বিরোধী কর্মকান্ডের দায়ে ৩ প্রতিষ্ঠানে জরিমানা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৮, ৫ ফেব্রুয়ারি ২০২৪
রাজশাহীতে ভোক্তা বিরোধী কর্মকান্ডের দায়ে ৩ প্রতিষ্ঠানে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর দুর্গাপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) উপজেলা বাজারে অভিযান চালিয়ে মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কৃষ্ণ চন্দ্র এবং জেলা বিএসটিআই কর্মকর্তা (সিএম) এ. এফ. এম. হাসিবুল হাসান।

Advertisement

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর (৫৩) ধারায় আসাদুজ্জামান কসমেটিস দোকানের মালিককে ৫ হাজার, বিএসটিআই আইন-২০১৮ লঙ্ঘন করায় নিশাদ গিফ্ট কর্নারের মালিককে ১০ হাজার ও  মের্সাস আরিফ বেকারির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!