[ দেশজুড়ে ]
নবীনগরে নদীর পাড় থেকে মাটি উত্তোলনের দায়ে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে তিতাস নদীর পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। জরিমানাপ্রাপ্ত মানিক মিয়া নবীনগর উপজেলার চিত্রি এলাকার খুরশিদ মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার বগডহর তিতাস নদীর পাড় এলাকায় অভিযান পরিচালনা করে মানিক মিয়া নামে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!