ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাগড়াছ‌ড়িতে দুই ইটভাটাকে জরিমানা

খাগড়াছ‌ড়ি‌ প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৬, ১ ফেব্রুয়ারি ২০২৪
খাগড়াছ‌ড়িতে দুই ইটভাটাকে জরিমানা
ফাইল ছবি

খাগড়াছড়ির দীঘিনালায় দুই ইট ভাটা‌কে দেড় লাখ টাকা জরিমানা ক‌রেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খান অভিযান প‌রিচালনা ক‌রে এ জ‌রিমানা ক‌রেন। 

আবুল হাসনাত খান জানান, হাইকোর্ট বিভাগের আদেশ বাস্তবায়ন ও জেলা প্রশাসকের নির্দেশক্রমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর বিধিম‌তে উপজেলার পুলিন হেডম্যান পাড়ার এডিবি ইট ভাটা কর্তৃপক্ষকে ১ লাখ টাকা এবং মধ্য বোয়ালখালীর ফোর বিএম ভাটার কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একইসঙ্গে ভাটা দু‌টির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়ে‌ছে। আগামী‌তেও এ ধরনের অভিযান অব‌্যাহত থাক‌বে বলে জানান তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!