এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ময়মনসিংহ পরিবেশ অধিদফতরের ডিডি আব্দুল্লাহ আল মনসুর। উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদফতরের পরিদর্শক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম।
অবৈধ ভাটাগুলো হলো- জামালপুর পৌরসভার জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকার স্টার-১ ইটভাটা, দিয়াপাড়া এলাকার কিং ইটভাট, শরীফপুর ইউনিয়নের শীতলকুর্শা এলাকার জীবন ইটভাটা ও দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া মোড় এলাকার নসিব ঢাকা ইটভাটা।
.png)
ভাটাগুলোর মধ্যে, জীবন ইটভাটাকে ৫ লাখ ও বাকি ভাটাগুলোকে ৬ লাখ টাকা করে মোট ২৩ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ ব্যাপারে পরিবেশ অধিদফতরের কর্মকর্তা সুকুমার সাহা বলেন, ইটভাটাগুলো ফিক্স চিমনির, জেলা প্রশাসকের অনুমতি ছিল না এবং শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় স্থাপিত ছিল।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর বলেন, ইট প্রস্তুত ও ভাটা আইনে শিক্ষাপ্রতিষ্ঠানের ১ কিলোমিটার সীমানার মধ্যে কোনো ইটভাটা স্থাপন করা যাবে না। এছাড়া ভাটা স্থাপনে ডিসির ও পরিবেশ অধিদফতরের আইন না মানলে ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে।