নিখোঁজ হেলাল উদ্দিন টেকনাফ সদর ইউপির পল্লান পাড়ার ছৈয়দ হোসেনের ছেলে। এ ঘটনায় নিখোঁজ ব্যক্তির বড় ভাই আবদুল আমিন বাদী হয়ে থানায় হারানো ডায়েরি লিপিবদ্ধ করেছেন।
আবদুল আমিন জানান, গত ৪ ফেব্রুয়ারি সকাল ৯টা দিকে তার ভাই ইজিবাইক নিয়ে প্রতিদিনের ন্যায় জীবিকার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়েন। পরে রাত অবধি হেলাল বাড়ি না ফিরলে আত্মীয় স্বজনদের কাছ থেকে খোঁজ নেন। এ সময় কোথাও তার হদিস পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।
.png)
তিনি আরো জানান, গত চারদিনেও তার ভাইয়ের খোঁজ না পাওয়ায় পরিবারে চরম উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। কোনো উপায় না পেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গণি জানান, সাধারণ ডায়েরি লিপিবদ্ধ হওয়ার পর নিখোঁজের ব্যাপারে পুলিশ তার নিজস্ব কাছ শুরু করেছে।