ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিটিএসের টানে ঘর ছাড়া ৩ কিশোরীকে গাজীপুর থেকে উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২১, ৮ ফেব্রুয়ারি ২০২৪
বিটিএসের টানে ঘর ছাড়া ৩ কিশোরীকে গাজীপুর থেকে উদ্ধার
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএসের টানে ঘর ছাড়া তিন কিশোরীকে ১১ দিন পর গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত পৌনে ১০ টার দিকে তাদেরকে টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া তিন কিশোরী হলো ষষ্ঠ শ্রেণির ছাত্রী রিজওয়ানা রিজু (১৪), জান্নাতুল আক্তার বর্ষা ও রুবিনা আক্তার মিম। এর আগে ২৯ জানুয়ারি দুপুর থেকে তারা ঘর ছেড়ে চলে যায়। এরপর খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি করে নিখোঁজ হওয়া ৩ কিশোরীর পরিবার। মেরাদিয়ার বাসিন্দার ওই তিনজনই বাবা-মায়ের একমাত্র মেয়ে সন্তান।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও জোন সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন।

Advertisement

পুলিশ জানায়, বাসা থেকে পালানোর ৩ দিন আগে কিশোরীরা সিদ্ধান্ত নেয়, নিজেরা বাসা ভাড়া নিয়ে গার্মেন্টেসে চাকরি করে টাকা জমাবে। এবং সেই টাকা দিয়ে কোরিয়া গিয়ে বিটিএস সদস্যদের বিয়ে করবে। তাদের কাছে থেকে বিটিএস সাদৃশ্য বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!