[ দেশজুড়ে ]
লক্ষ্মীপুরে মদ-গাঁজাসহ ব্যবসায়ী আটক
প্রতীকী ছবি
লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা এবং তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মো. মিরাজ হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌ পুলিশ।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মজুচৌধুরী হাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবু তাহের মিয়া। এর আগে, বৃহস্পতিবার মজুচৌধুরীর হাট লঞ্চঘাট পন্টুন থেকে মিরাজ হোসেনকে আটক করা হয়।
মজুচৌধুরী হাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবু তাহের মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মজুচৌধুরীর হাট লঞ্চঘাট পন্টুন এলাকায় অভিযান চালিয়ে মিরাজ হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ কেজি ১২৫ গ্রাম গাঁজা এবং ৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!