ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, অতঃপর...

সাতক্ষীরা প্রতি‌নি‌ধি
প্রকাশিত: ১৮:৫৬, ৯ ফেব্রুয়ারি ২০২৪
বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, অতঃপর...
উদ্ধারকৃত হরিণ

বাঘের তাড়া খেয়ে সাতক্ষীরার খোলপেটুয়া নদী দিয়ে সুন্দরবন থেকে লোকালয়ে আসে একটি হরিণ। বন বিভাগ হরিণটি উদ্ধার করে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করেছে।

শুক্রবার সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের খোলপেটুয়া নদী দিয়ে আসা হরিণটি উদ্ধার করা হয়।

জানা যায়, সকালে হরিণটিকে নদী পেরিয়ে লোকালয়ে আসতে দেখে বন বিভাগকে খবর দেন স্থানীয়রা। পরে বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের সদস্য ও সিপিজি সদস্যরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে হরিণটিকে উদ্ধার করতে সক্ষম হন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম। তিনি জানান, হরিণটি বাঘের তাড়া খেয়ে খলিসাবুনিয়া এলাকা থেকে খোলপেটুয়া নদী সাঁতরে গাবুরা এলাকার দিকে আসছিল। খবর পেয়ে স্পিডবোটযোগে সেখানে গিয়ে বন বিভাগের সদস্যরা হরিণটিকে উদ্ধার করেন। পরে হরিণটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!