বুধবার বিকেলে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের টেকের খাল এলাকা থেকে এসব ফাঁদসহ শিকারকৃত মৃত হরিণটি উদ্ধার করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এসিএফ এমকেএম ইকবাল হুসাইন চৌধুরী বলেন, কোবাদক স্টেশন কর্মকর্তা মো. মোবারক হোসেনের নেতৃত্বে টেকের খাল এলাকায় অভিযান চালিয়ে মৃত হরিণসহ ছয় বস্তা ফাঁদ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা হয়েছে।
.png)