শনিবার সন্ধ্যা ৬টার বনকর্মীরা গহীন সুন্দরবনের রায়মঙ্গল নদীতে ভাসমান অবস্থায় মস্তক বিহীন অর্ধগলিত বাঘটি উদ্ধার করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী। তিনি জানান, জেলেরা মৃত বাঘটি দেখতে পেয়ে বন বিভাগকে জানান। পরে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে নদীতে ভাসমান অবস্থায় মৃত বাঘটি উদ্ধার করেন।
.png)
তিনি আরো জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।