জেলার তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বলেন, শনিবার পঞ্চগড়ের তেঁতুলিয়াতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা অনুযায়ী পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
এদিকে, কুয়াশা না থাকলেও সকাল থেকে দেখা মিলেছে সূর্যের। তবে মৃদু শৈত্যপ্রবাহের কারণে কমেনি শীতের দাপট। এছাড়া শীতজনিত কারণে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হচ্ছে। নিউমোনিয়া রোগীও বাড়ছে। প্রতিদিন শীতজনিত কারণে শিশু ও বয়োবৃদ্ধসহ বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
.png)