ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

খুব প্রয়োজন ছাড়া সীমান্ত এলাকায় যাওয়া নিষেধ

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৬, ১১ ফেব্রুয়ারি ২০২৪
খুব প্রয়োজন ছাড়া সীমান্ত এলাকায় যাওয়া নিষেধ
ফাইল ফটো

খুব প্রয়োজন ছাড়া মিয়ানমার সীমান্ত এলাকায় স্থানীয় বাসিন্দাদের সীমান্তের কাছাকাছি নিজের জমিতেও যাওয়া নিষেধ করেছে স্থানীয় ইউনিয়ন পরিষদগুলো। কেনোনা এখনো মিয়ানমারের অভ্যন্তরে সংষর্ষের ঘটনা চলছে।

জানা যায়, শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে হোয়াইক্যং ইউনিয়নের উত্তরপাড়ায় গুলি আসতে শুরু করে মিয়ানমার থেকে। প্রায় চার ঘন্টাব্যাপী এই গোলাগুলির ঘটনায় বহু বাড়ির টিন ভেদ করে গুলি বাড়ির মধ্যে এসে পড়ে। এই ঘটনায় এখনো আতঙ্কে এলাকাবাসী।

স্থানীয়রা বলছেন, গত কয়েকদিন সীমান্তে অস্থিরতার কারণে মাছ ধরা থেকে শুরু করে আয় বঞ্চিত তারা। মিয়ানমারের অভ্যন্তরে সংষর্ষের ঘটনায় এখনো আতঙ্কিত পুরো জনপদের সীমান্ত এলাকার মানুষ।

পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, এলাকার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। তবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক থাকায় তাদের সীমান্ত এলাকায় যেতে নিষেধ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!