[ দেশজুড়ে ]
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহী নগরীর বুধপাড়া ফ্লাইওভার এলাকায় ট্রেনের ধাক্কায় কাঠ বোঝাই নছিমনের দুই যাত্রী নিহত হয়েছেন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে পবার মোহনপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এখনো ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশনের ইনচার্জ খাইরুল ইসলাম জানান, ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। উদ্ধার কাজ এখনো চলমান। নিহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হচ্ছে। নিহতদের পরিচয় শণাক্তের চেষ্টা চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!