[ দেশজুড়ে ]
আমতলীতে বাসচাপায় ওয়ার্কশপ শ্রমিক নিহত
প্রতীকী ছবি
বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাসচাপায় মোহম্মদ আলী নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার ছুড়িকাটা সৈকত ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী আমতলী পৌরশহরের লোচা এলাকার মোশারফ হাওলাদারের ছেলে। তিনি ওয়ার্কশপ শ্রমিক ছিলেন। পুলিশ বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।
জানা গেছে, সকালে মোহাম্মদ আলী তার বাসা থেকে মোটরসাইকেলযোগে আমতলী নতুন বাজার বাঁধঘাট এলাকায় ওয়ার্কশপে যাচ্ছিলেন। পথিমধ্যে আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ছুড়িকাটা সৈকত ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে কুয়াকাটা থেকে ছেড়ে আসা একটি বাস চাপা দেয় মোটরসাইকেলেটিকে। এতে ঘটনাস্থলেই মারা যান মোহাম্মদ আলী।
.png)
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!