ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাত্র দুই ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:২২, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
মাত্র দুই ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
ছবি: সংগৃহীত

মাত্র দুই ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়ার কুমারখালীতে ছেলের মৃত্যু সংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবাও মারা গেছেন। বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ছেঁউড়িয়া মণ্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত বাবা-ছেলে হলেন উপজেলার ছেঁউড়িয়া মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা হারান মণ্ডলের ছেলে কাবিল ও কাবিলের ছেলে আবিদুল।

জানা যায়, সকালে নিজের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবিদুল। প্রথমে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিছুক্ষণ পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। ছেলের মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছালে বাবা কাবিল মিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে তিনিও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।  

Advertisement

কুমারখালী উপজেলার চাপড়া ইউপির চেয়ারম্যান এনামুল হক মনজু বিষয়টি নিশ্চিত করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!