ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫২, ২৩ জানুয়ারি ২০২৪
কুষ্টিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দুর্ঘটনাস্থল

কুষ্টিয়া সদর উপজেলায় ডাম্প ট্রাকচাপায় জামাল (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে সদর উপজেলার বটতৈল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল কুষ্টিয়া সদর উপজেলার বল্লভপুর এলাকার মোশারফের ছেলে। তিনি উপজেলার বল্লভপুরের সরকার রাইচ মিলের মালিক ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে জামাল তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন। পথে বটতৈল মোড়ে পৌঁছালে একটি বালুবাহী ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে জামাল নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

Advertisement

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!