[ দেশজুড়ে ]
লোহাগাড়ায় ট্রাকচাপায় নিহত ৩
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের লোহাগাড়ায় মিনি ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২২ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পদুয়া বাজার নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পদুয়া এলাকার জালাল আহমদের ছেলে আবছার, একই উপজেলার চুনতি এলাকার আব্দুল কাদেরের ছেলে জুবায়ের ও রাঙ্গুনিয়া উপজেলার বাবুলের ছেলে জাহেদ।
বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম জানান, পণ্যবোঝাই একটি মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিন মোটরসাইকেল আরোহী নিহত হন। মোটরসাইকেলটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। মিনি ট্রাকটি ছিল কক্সবাজারমুখী। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। মিনি ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!