[ দেশজুড়ে ]
ময়মনসিংহে সড়কে ঝরল মা-মেয়েসহ ৩ জনের প্রাণ
ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাকচাপায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। সোমবার দুপুর ২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের চেরুমণ্ডল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার বিনোদবাড়ি মানপুর গ্রামের মাওলানা নজরুল ইসলামের স্ত্রী হাসিনা খাতুন (৩৫) ও তার মেয়ে আদিবা (৩) এবং দাওগাঁও ইউনিয়নের পল্লিচিকিৎসক মৃনাল চন্দ্র দাস (৪২)।
মুক্তাগাছা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুশান্ত কুমার দে জানান, ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের চেরুমণ্ডল এলাকায় একটি কালভার্ট তৈরির কাজ চলছে। যে কারণে রাস্তার একপাশ দিয়ে গাড়ি চলাচল করছিল। অটোরিকশাটি মুক্তাগাছার দিকে আসার জন্য কাজ চলা রাস্তার একপাশে ওঠার সময় টাঙ্গাইলগামী একটি ট্রাক চাপা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়। আহত হন আরো দুইজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)
মুক্তাগাছা থানার ওসি মো. ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!