ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে সড়কে ঝরল ৩ জনের প্রাণ

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৩, ২ জানুয়ারি ২০২৪
জামালপুরে সড়কে ঝরল ৩ জনের প্রাণ
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো তিনজন। আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার ভারুয়াখালি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার মুন্সিরচর এলাকার মোজাফফর হোসেন (৩৮), সিএনজিচালক শেরপুরের নন্দীর বাজার ব্যাঙের মোড় এলাকার আরমান মিয়া (৩৪) ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের খোকন মিয়া (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার জামালপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মুক্তাগাছাগামী বালুবাহী একটি ট্রাক জামালপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisement

জামালপুর সদর থানার ওসি মহব্বত কবির বলেন, বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিতে থাকা তিনজনের মৃত্যু হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!