[ দেশজুড়ে ]
মধ্যরাতে সড়কে ঝরল বৃদ্ধের প্রাণ
ফাইল ফটো
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে মহাসড়কের ফাঁশিয়াখালী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে ফাঁশিয়াখালী এলাকায় নাজেম উদ্দিনের গ্যারেজের সামনে গাড়ির ধাক্কায় নিহত হন ওই বৃদ্ধ। পরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে হাইওয়ে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
.png)
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ খোকন কান্তি রুদ্র জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের পর লাশ হস্তান্তর করা হবে। তবে কোন গাড়ির ধাক্কায় ওই বৃদ্ধ নিহত হয়েছেন, তা শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!