ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাজ শেষে বাড়ি ফেরার সময় সড়কে ঝরল ২ শ্রমিকের প্রাণ

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ২২:১১, ১০ নভেম্বর ২০২৩
কাজ শেষে বাড়ি ফেরার সময় সড়কে ঝরল ২ শ্রমিকের প্রাণ
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আওয়াল নামের আরো এক শ্রমিক।

শুক্রবার সন্ধা সাড়ে ৭টার দিকে পীরগঞ্জ-রানীশংকৈল পাকা সড়কের গনিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রফিকুল ইসলাম ও হাফিজুল ইসলাম। হতাহতদের বাড়ি পার্শ্ববর্তী রানীশংকৈল উপজেলার পদমপুর উমরাডাঙ্গী গ্রামে।

পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, কাজ শেষে একটি পাওয়ার ট্রলিতে করে কয়েক জন নির্মাণ শ্রমিক বাড়ি যাওয়ার পথে গনিরহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা খড়বোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিন শ্রমিক গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে দু’জনকে ডাক্তার মৃত ঘোষণা করেন।

Advertisement

পুলিশ খড়বোঝাই ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন। আহত আওয়ালকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!