বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের খোলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক মোহাম্মদ আলী মানিকগঞ্জ সদর উপজেলার বড়াই ভিকড়া এলাকার তারা মিয়ার ছেলে।
সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, সকালে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের খোলাপাড়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিহত হন মোটরসাইকেল চালক। এ ঘটনায় মাইক্রোবাসসহ চালক ইসমাইলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
.png)