শুক্রবার ভোর ৪টার দিকে ফুলবাড়ী ২৯ বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঠাকুরগাঁওয়ের বাসিন্দা পিকআপ চালক নায়েব আলী ও পিকআপের হেলপার। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, ভোরে ওই স্থানে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের চাকা পাংচার হয়ে যায়। এ সময় পেছনে থাকা একটি ধানবোঝাই ট্রাক কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। একইসঙ্গে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা মুরগীবোঝাই একটি পিকআপ ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুইজন।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজুর রহমান।