[ দেশজুড়ে ]
চট্টগ্রামে সড়কে ঝরল দুই প্রাণ
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার সলিমপুর বাংলাবাজার ও সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মনির চৌধুরী ও জিয়াউর রহমান।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড দক্ষিণ বাইপাস মোড়ে কাভার্ডভ্যান ধাক্কা দিলে গুরুতর আহত হন মনির। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
এদিকে সলিমপুর বাংলাবাজার মোড়ে কাভার্ডভ্যান ও অটোরিকশা সংঘর্ষে জিয়াউর রহমান নামে এক যুবক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, মরদেহ দুইটি মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!