[ দেশজুড়ে ]
চট্টগ্রামে বাইক-পিকআপ সংঘর্ষ, সড়কে ঝরল ২ প্রাণ
ফাইল ফটো
চট্টগ্রামের সাতকানিয়ায় মাছবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়ার মাদারবাড়ি ড্রিম হাউস কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বরিশাল উজিরপুর কাউরেখা এলাকার স্বচিন্দ্র নাথ বৈরাগীর ছেলে মনমত বৈরাগি ও চাঁপাইনবাবগঞ্জের ভোলারহাট এলাকার ইউনুচ আলীর ছেলে আরিফ হোসেন।
.png)
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ ইরফান বলেন, পিকআপটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!