ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে সড়কে ঝরল ২ প্রাণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৯, ১৭ ডিসেম্বর ২০২৩
নারায়ণগঞ্জে সড়কে ঝরল ২ প্রাণ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাটি বহনকারী ড্রামট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মেহেদী নামে প্রাইভেটকারের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

রোববার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ছনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অপরদিকে, আড়াইহাজারে সদারদিয়া এলাকায় বাসের ধাক্কায় খাদে পড়ে শরীফ নামে এক নসিমন চালক নিহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ।

জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী প্রাইভেটকারটি ছনপাড়া পৌঁছালে একটি ড্রামট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে  যায়। এ সময় গুরুতর আহত হন চারজন। দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মারা যান প্রাইভেটকারের চালক মেহেদী।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!