ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাউদকান্দিতে সড়কে ঝরল যুবকের প্রাণ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৯, ১১ জানুয়ারি ২০২৪
দাউদকান্দিতে সড়কে ঝরল যুবকের প্রাণ
ফাইল ছবি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সড়ক দুর্ঘটনায় সৃজন দেবনাথ জয় (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেকিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত যুবক নরসিংদীর ঘোরাশাল পৌরসভার পলাশ বাজার এলাকার রঞ্জিত চন্দ দেবনাথের ছেলে। 

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. শাহীনূর ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সৃজন দেবনাথ প্রাইভেটকারে কুমিল্লা থেকে নরসিংদী যাচ্ছিলেন। মহাসড়কের বেকিনগর এলাকায় ভোর ৬টার দিকে প্রাইভেটকারটির একটি চাকা পাংচার হয়। তিনি নেমে দেখছিলেন। ভোরে ঘন কুয়াশার কারণে হয়তো দেখতে না পেয়ে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি প্রাইভেটকারকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সৃজন মারা যান। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!