[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে সড়কে ঝরল ২ জনের প্রাণ
দুর্ঘটনাস্থল
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নছিমন এবং অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
সোমবার বিকেল সোয়া ৩টার দিকে তাড়াশ উপজেলার হামকুড়িয়া খানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট অরবিন্দু সেন জানান, ঐ এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাশ দিয়ে তিন চাকার যানবাহন চলাচলের আরেকটি সড়ক আছে। সোমবার বিকেল সোয়া ৩টার দিকে হামকুড়িয়া খানপাড়া এলাকায় সেই সড়কে একটি নছিমন এবং একটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক এবং এক নারী যাত্রী নিহত হন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!