ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামুতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৭, ৭ জানুয়ারি ২০২৪
রামুতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
ফাইল ফটো

কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনে কাটা আলী আহমদ নামে বৃদ্ধ নিহত হ‌য়ে‌ছেন।

রোববার দুপুর পৌনে ১টা দিকে রামু উপজেলার উত্তর মিঠাছড়ি চা বাগান গাইনপাড়া এলাকার ইটভাটার পশ্চিম পাশের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আহমদ একই উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের হাসপাতাল পাড়া গ্রামের বা‌সিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১টা দিকে রামু উপজেলার উত্তর মিঠাছড়ি চা বাগান গাইনপাড়া এলাকায় রেললাইন পার হতে যান আলী আহমদ। এ সময় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি আবু তাহের দেওয়ান।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!