[ রাজধানী ]
যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় বাসচালক নিহত
ফাইল ফটো
রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মো. সজিবুর রহমান নামে এক বাসচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সজিবুর রহমান যাত্রাবাড়ীর গোলাপবাগ পুলিশ কোয়ার্টার এলাকার শাহ মো. আলমের ছেলে।
নিহতের বাবা জানান, তার ছেলে রাইদা পরিবহনের চালক ছিলেন। কাজ শেষ করে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ীর গোলাপবাগ পুলিশ কোয়ার্টারের পেছনে হেঁটে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক সজিবুর রহমানকে ধাক্কা দেয়। এতে সজিবুর পড়ে গেলে পায়ের ওপর দিয়ে ট্রাকের চাকা উঠে যায়। গুরুতর অবস্থায় ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!