[ দেশজুড়ে ]
বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
ফাইল ফটো
নেত্রকোণার দুর্গাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় আশরাফুল মিয়া (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার রাতে দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল মিয়া উপজেলার বিরিশিরি ইউনিয়নের পলাশকান্দি গ্রামের রইছউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, নোয়াপাড়া এলাকায় সড়কের ওপর দাঁড় করিয়ে বালু লোডিং করছিল একটি ট্রাক। এ সময় একটি মোটরসাইকেল রাস্তা দিয়ে যাওয়ার সময় বালুবাহী আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
.png)
এ ব্যাপারে দুর্গাপুর থানার এসআই ছানোয়ার মিয়া জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের সুরতহালের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!