স্থানীয়রা জানায়, মাঠে চড়ে বেড়ানো গরু আনতে গিয়ে হাতির আক্রমণের শিকার হয়ে মারা যান ওই বৃদ্ধা। তিনি ওই এলাকার আইচ্ছা মিয়ার স্ত্রী।
ভাসান্যদম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হযরত আলী জানান, প্রতিদিনের মতো আজও বাড়ি থেকে কিছুটা দূরে নিজেদের গৃহপালিত গরু আনতে যান মাহি তারা বেগম। এ সময় পথিমধ্যে হাতির আক্রমণের শিকার হয়ে মারা যান তিনি।
.png)
লংগদু থানার ওসি হারুনুর রশীদ জানান, ভাসান্যদম ইউনিয়নে বন্য হাতির আক্রমণে একজন বৃদ্ধার মৃত্যুর খবর পেয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষ বিস্তারিত জানানো হবে।