[ দেশজুড়ে ]
চকরিয়ায় হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু
ফাইল ফটো
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় বন্য হাতির আক্রমণে অজ্ঞাতন এক বৃদ্ধর মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকা থেকে লাশটি উদ্ধার করেন চকরিয়া থানার পুলিশ ও ডুলাহাজারা বনবিট কর্মকর্তারা। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় পাহাড়ের পাদদেশে ওই বৃদ্ধের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
.png)
চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় পাওয়া না গেলে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!