[ দেশজুড়ে ]
কক্সবাজারে হাতির আক্রমণে একজনের মৃত্যু
ছবিতে সাইফুল ইসলাম
কক্সবাজারের চকরিয়ায় হাতির আক্রমণের শিকার হয়ে মো. সাইফুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার ভোরে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মহাসড়কের পাশে পাহাড় সংলগ্ন খালি জমিতে ঐ ব্যক্তির লাশ দেখতে পেয়ে বনবিভাগের লোকজনকে খবর দেওয়া হয়। এর আগে, রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের আবাসন এলাকায় হাতির আক্রমণের শিকার হন তিনি। মৃত সাইফুল ইসলাম একই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।
জানা যায়, সোমবার ভোরে স্থানীয়রা পাহাড় সংলগ্ন খালি জমিতে ঐ ব্যক্তির লাশ দেখতে পেয়ে বনবিভাগের লোকজনকে খবর দেন। পরে বনবিভাগের লোকজন ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।
.png)
নলবিলা বনবিটের স্টেশন কর্মকর্তা অবনি কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা লাশটি দেখে বনবিভাগকে অবগত করেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!