[ দেশজুড়ে ]
ওজু করতে বেরিয়ে বন্যহাতির আক্রমণে গ্রাম পুলিশ নিহত
ফাইল ছবি
রাঙ্গামাটির বরকল উপজেলায় বন্যহাতির আক্রমণে আব্দুল মালেক (৫৪) নামে এক গ্রাম পুলিশের সদস্য নিহত হয়েছেন। সোমবার উপজেলার কুরকুটিছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ফজরের নামাজের জন্য ওজু করতে ভোরে কুরকুটিছড়ি গ্রামের নদীর ঘাটে গিয়েছিলেন আব্দুল মালেক। ফেরার পথে বন্যহাতি তার ওপর আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। পরে মরদেহ উদ্ধার করে বাড়িতে নেয়া হয়।
তারা আরও জানান, ওই এলাকায় প্রায়ই বন্যহাতির পাল লোকালয়ে হানা দিচ্ছে। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বাড়িঘর ভাঙার ঘটনাও ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।
.png)
২ নম্বর বরকল ইউনিয়নের সংরক্ষিত নারী ওয়ার্ডের মেম্বার সুরভী আক্তার জানান, আব্দুল মালেক দীর্ঘক্ষণ পর বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীর ঘাটে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।
বরকল থানার ওসি নাসির উদ্দীন জানান, বন্যহাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে শুনেছি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাঙ্গামাটি
লিংক সফলভাবে কপি হয়েছে!