ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পোষা হাতির শুঁড়ের আঘাতে প্রাণ গেল মাহুতের

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২০, ৮ মে ২০২৩
পোষা হাতির শুঁড়ের আঘাতে প্রাণ গেল মাহুতের
ফাইল ফটো

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হাতির আক্রমণে রাসেল মিয়া নামে এক মাহুতের মৃত্যু হয়েছে। 

রোববার বিকেলে জুড়ীর চুঙ্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। রাসেল কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের শহীদ মিয়ার ছেলে।

চিনু মিয়া নামে হাতির আরেক মাহুত জানান, রোববার বিকেলে জুড়ীর চুঙ্গাবাড়ি এলাকায় হাতি দিয়ে বাঁশমহালের কাজ করছিলেন তারা। এ সময় কুলাউড়া থেকে হাতিকে নিতে আসেন মাহুত রাসেল। একপর্যায়ে হাতিটি এক রাস্তা থেকে অন্য রাস্তায় দিয়ে যাচ্ছিল। তখন পেছনে থাকা মাহুত হাতির সামনে গেলে হাতিটি শুঁড় দিয়ে মাহুতকে আঘাতে করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন  চিকিৎসক।

Advertisement

কুলাউড়া থানার ওসি আব্দুছ ছালেক জানান, ঘটনাটি জুড়ী থানা এলাকায় হওয়ায় জুড়ী থানা পুলিশকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বিষয়টি নিয়ে এখনো কেউ আমাদের কাছে আসেনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!