ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৯, ১৮ ডিসেম্বর ২০২৩
চকরিয়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় বাড়ির উঠানে ধান মাড়াই করার সময় বন্যহাতির আক্রমণে কবির আহমদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

রোববার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাকারা ইউপির শাহওমরনগর পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। কবির আহমদ ওই এলাকার অলি আহমদের ছেলে।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বন্যহাতির আক্রমণে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে বাড়ির উঠানে ধান মাড়াই করছিলেন কবির আহমদ। এ সময় অজান্তে পেছন দিক থেকে একটি বন্যহাতি এসে শুঁড় দিয়ে আছড়িয়ে গুরুতর আহত করে তাকে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কবির আহমদকে মৃত ঘোষণা করেন। আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

কাকারা ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন জানান, সোমবার দুপুরে জানাজা পড়ে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে কবির আহমদকে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!