[ দেশজুড়ে ]
নওগাঁয় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩, আহত ৭
ছবি: সংগৃহীত
নওগাঁর মান্দায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।
মঙ্গলবার রাত ৯টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার চকরামপুর মহল্লার মৃত কাদিরের ছেলে রবিউল (৪০), একই মহল্লার সিরাজুল ইসলামের ছেলে রাজন (৩৫) এবং হাঁপানিয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে আকরাম (৪৫)।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ফায়ার সার্ভিসের সহযোগিতায় নিহত ও আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক ও পিকআপ উদ্ধার করে থানায় নিতে কাজ করছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!