[ দেশজুড়ে ]
মেয়ের শ্বশুরবাড়ি যাওয়ার পথে প্রাণ গেল বাবার
ছবি: সংগৃহীত
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাকচাপায় বজলুর রশিদ (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার সোনামুখি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বজলুর রশিদ উপজেলার বুলাকীপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন। তিনি একই ইউনিয়নের খোলসি গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে বজলুর রশিদ মোটরসাইকেলযোগে মেয়েকে নিয়ে তার শ্বশুরবাড়ি চিরিরবন্দর থানার আমবাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা সোনামুখি বাজার এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বজলুর রশিদ নিহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করেন।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!