[ দেশজুড়ে ]
নবীনগরে পুকুরে ডুবে খালা-ভাগনির মৃত্যু
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুকুরের পানিতে ডুবে খালা-ভাগনির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলো- কনিকাড়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে সায়মা (১৫) ও কসবা উপজেলার কুঠি গ্রামে ইব্রাহিম মিয়ার মেয়ে ইসমা (৬)। তারা সম্পর্কে খালা-ভাগনি।
নবীনগর থানার এসআই মিজানুর রহমান জানান, দুপুরে বাড়ির পাশের পুকুরে কাপড় পরিষ্কার করতে যায় সায়মা। সঙ্গে তার ভাগনি ইসমাও যায়। পুকুরপাড় থেকে হঠাৎ ইসমা পুকুরে পড়ে যায়। পরে ভাগনিকে বাঁচাতে সায়মাও পুকুরে লাফ দেয়। তারা সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা যায়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!