[ দেশজুড়ে ]
পুকুরপাড়ে পড়েছিল জুতা, পানিতে মিলল শিশুর মরদেহ
প্রতীকী ছবি
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার পুকুরের পানিতে ডুবে জিসান নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার রাতে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোণা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জিসান গুজিরকোণা গ্রামের জসিম মিয়ার ছেলে।
জানা যায়, শিশু জিসানের মা গর্ভবতী হওয়ায় সন্ধ্যায় পর ঘরে শুয়েছিলেন। কাজ শেষ রাতে বাড়ি ফিরে জিসানকে দেখতে না পেয়ে আশপাশের খোঁজাখুঁজি শুরু করেন তার বাবা জসিম মিয়া। একপর্যায়ে পুকুরপাড়ে জিসানের পায়ের জুতা পড়ে থাকতে দেখতে পান। পরে পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় শিশু জিসানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
.png)
দুর্গাপুর থানার এসআই মো. হান্নান মিয়া জানান, শিশুটি সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করছেন পরিবারের লোকজন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!