[ দেশজুড়ে ]
নান্দাইলে পিকআপের ধাক্কায় প্রাণ গেল শিশুর
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের নান্দাইলে পিকআপভ্যানের ধাক্কায় জান্নাতুন নাহার নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের অরন্যপাশা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাতুন স্থানীয় মোশারফ হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নান্দাইল থানার ওসি আব্দুল মজিদ জানান, পিকআপভ্যানের ধাক্কায় মারাত্মক আহত হয় জান্নাতুন। এ সময় স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তবে ট্রাকটিকে আটক করা সম্ভম হয়নি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!