[ দেশজুড়ে ]
গাড়ির পেছনে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল চালকের
ফাইল ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক শাহীন মোল্লা (৩২) নিহত হয়েছেন। শনিবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক শাহীন মোল্লা মানিকগঞ্জের শিবালয় থানার নিহালপুর এলাকার হারুন মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানায়, ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক মহাসড়কের কুমিরা ফেরিঘাট এলাকা অতিক্রমের সময় একইমুখী একটি অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ট্রাকচালক শাহীন আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, সড়ক দুর্ঘটনায় ট্রাকের ভেতর আটকে পড়া এক চালককে সকালে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!