[ প্রবাস জীবন ]
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
ফিরোজ আলম ওরফে জাহাঙ্গীর- ফাইল ফটো
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নোয়াখালীর কোম্পানীগঞ্জ প্রবাসী ফিরোজ আলম ওরফে জাহাঙ্গীর (৫৫) মারা গেছেন।
শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে পেনসিলভেনিয়া রাজ্যের ডেলাওয়্যার কাউন্টির ক্রামলিনে ১-৪৭৬ সাউথ থেকে ইন্টারস্টেট ১-৯৫ নর্থের রাম্পের মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নিকটাত্মীয়ের বরাতে জানা গেছে, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছালামত উল্যাহ মেম্বার বাড়ির জুলফিকার আলীর ছেলে।
.png)
আরো জানা গেছে, জীবন ও জীবিকার তাগিদে দেড় বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জাহাঙ্গীর। সেখানে আস্যালাইম কেসের মাধ্যমে ওর্য়াক পারমিট পাওয়ার পর তিনি উবার ইটসে কাজ করছিলেন।
বাংলাদেশে জাহাঙ্গীরের দুই মেয়ে, এক ছেলে এবং স্ত্রী রয়েছে। দেশে থাকতে কোম্পানীগঞ্জ উপজেলার নুরজাহান আসমত চৌধুরীরানী বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন জাহাঙ্গীর।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
প্রবাসী
লিংক সফলভাবে কপি হয়েছে!