[ দেশজুড়ে ]
মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ছবি: ডেইলি বাংলাদেশ
বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত মো. রেজাউল ইসলাম নান্নু ফরাজি (৫৭) শরণখোলা উপজেলার মাতৃভাষা কলেজের কেরাণী ছিলেন। তিনি খাউলিয়া ইউনিয়নের বড়পরি গ্রামের নুরুল ইসলাম ফরাজীর ছেলে।
আহতরা হলেন, রবিউল ইসলাম (১৮), সম্রাট হাওলাদার (২০), আমির হোসেন মোল্লা (৬০) ও সবুজ শেখ (২৫)।
মঙ্গলবার সকাল ৯টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পল্লীমঙ্গল বাজার এলাকায় একটি বাস ও ইজিবাইকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নান্নু ফরাজিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে সকাল ১০টার দিকে তিনি মারা যান। পরে তার মরদেহ মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
.png)
মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কেউ এখনো অভিযোগ দায়ের করেনি।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সড়ক দুর্ঘটনা
লিংক সফলভাবে কপি হয়েছে!