ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪২, ২০ ডিসেম্বর ২০২৩
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত
ছবিতে মো. রিয়াদ হোসেন আরমান -ছবি: ডেইলি বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় মো. রিয়াদ হোসেন আরমান নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে দুবাই রাসুল কিমা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রিয়াদ হোসেন আরমান (২৬) ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মধ্যপাড়া শান্তিবাগ এলাকার ইকবাল হোসেনের ছেলে।

নিহতের চাচা মো. ইলিয়াস চৌধুরী জানান, জীবিকার তাগিদে চলতি বছরের জুন মাসে আরব আমিরাতে যান আরমান। তিনি দুবাই শহরের একটি চকলেট ফ্যাক্টরিতে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবারেও কাজে যান আরমান। কাজ শেষে রাতে সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আরমান। আরমানের মৃত্যুর খবরটি তার সঙ্গে থাকা অপর এক বাংলাদেশি সহকর্মী তার পরিবারকে জানায়। মরদেহটি স্থানীয় হাসপাতালের মর্গে রয়েছে।

Advertisement

এদিকে আরমানের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বাড়িতে চলছে শোকের মাতম। সন্তানের লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন নিহত আরমানের স্বজনরা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!