[ দেশজুড়ে ]
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত
মো. শোয়েব আহমদ
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মো. শোয়েব আহমদ নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টায় দুবাইয়ের ডিব্বা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মো. শোয়েব আহমদ জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মধ্য পূর্বপাড়ার মো. কুতুব মিয়ার বড় ছেলে। তার মরদেহ বর্তমানে দুবাইয়ের ডিব্বা হাসপাতালের মর্গে রয়েছে।
নিহতের বোন জামাতা প্রবাসী জিয়াউল হক আজিজ বলেন, তিন মাস পূর্বে জীবিকার তাগিদে শোয়েব দুবাই আসেন। দুবাই আসার পর গত ১ মাস ধরে একটি দোকানের মালামাল ডেলিভারির কাজ করতেন তিনি। গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) মোটরসাইকেলযোগে মালামাল ডেলিভারি দেওয়ার সময় পেছন থেকে একটি গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুবাই ডিব্বা হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৫টায় তিনি মারা যান।
.png)
এদিকে শোয়েবের মৃত্যুতে মা, বাবা, ভাই ও বোনসহ পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!